শিরোনাম
নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক গুরুতর সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. হোসেন

মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সীতাকুণ্ড মডেল থানা ও সীতাকুণ্ড দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি সীতাকুণ্ড মডেল থানার সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ও পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

ওসি মহিনুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

ইভটিজিং প্রতিরোধেও স্থানীয়দের সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান ওসি। তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের কেউ হয়রানি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেখানে ইভটিজিংয়ের ঘটনা ঘটবে, সেখানে স্থানীয়দের প্রতিবাদে এগিয়ে আসতে হবে। সীতাকুণ্ডে মাদকসেবী ও ইভটিজিংকারীদের কোনো স্থান হবে না।

অনুষ্ঠানে তিনি মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, এসব কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর, বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছালামত উল্লাহ, জামায়াত নেতা আবুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকেরা বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com
20 August 2026

সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com