শিরোনাম
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তাড়াশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ঢাকের বাদ্য, সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

রাজশাহী ব্যুরো:

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত আদেশ জারির পর তিনি রাজশাহী ত্যাগ করেন।

তার স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীতে একটি জনসভা ও দুর্গাপূজা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী করমর্দনের একপর্যায়ে বাম হাত দিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে নিরাপত্তা ও সরকারি প্রটোকলের ব্যত্যয় হিসেবে দেখা হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনের নজরে আসে এবং রাতেই বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনে প্রটোকল ও নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল আলম সরকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 October 2026

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ

www.dainikkagoj.com
21 October 2026

প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ

www.dainikkagoj.com