রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার  লংগদু নানিয়ারচর সংযোগ সড়ক কাজে আবারো বাঁধা, দুটি ড্রজার অকেজো করে দিয়েছে সন্ত্রাসী চক্র”, নিরাপত্তা চায় কর্তৃপক্ষ

কমলনগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৬৩৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধ:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটওয়রির হাট ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাক তালুকদারের উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

 

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পাটোয়ারী হাট বিএনপির উদ্যোগে হাজিরহাট বাজারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েক’শ বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভটি হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে আগামী ১২ ঘন্টার মধ্যে সন্ত্রাসী হেলাল সহ হামলায় জড়িত সবাইকে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় বিএনপির কর্মী সমর্থকেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দিয়েছেন নেতারা।

 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজিরহাট উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার।চর ফলকন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইব্রাহিম হাওলাদার,পাটওয়ারির হাট বিএনপির যুগ্ম-আহবায়ক নিরব তালুকদার ও মাইনুল হাওলাদার।

 

আরো বক্তব্য রাখেন,যুবদল নেতা ইসমাইল হোসেন পাটওয়ারি ও মানিক হোসেন জুয়েল,ছাত্রদল নেতা আলম রেজা ও রাসেল মাহমুদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন তালুকদার বলেন,

 

হামলাকারী হেলাল একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাস। সে আওয়ামীলীগের পুরো সময়টাতে চাঁদাবাজিতে লিপ্ত ছিলো।যুবলীগের সাথে নদীর সকল কালেকশনের সাথে যুক্ত ছিলো। তার সকল ভাইয়েরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

 

তিনি আরো বলেন, সন্ত্রাসী হেলাল চাঁদাবাজি করার কৌশল হিসেবে সাংবাদিক সেজেছে। সাংবাদিক পরিচয়ে তার চাঁদাবাজিতে অতিষ্ঠ এই জনপদের সাধারণ জনগণ। এমনকি থানার ওসি।

 

একটা অশিক্ষিত ছেলে কিভাবে সাংবাদিক হয়’ এই প্রশ্ন রেখে তিনি বলেন, ভূয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে এই মহান পেশাকে কলংকিত করেছে সে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে ও তার প্রকৃত পরিচয় তুলে ধরতে প্রকৃত সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

 

তিনি আরো বলেন, কমলনগরকে সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ঘন্টার মধ্য হেলাল সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার চাই। অন্যথায় জনগণ ও বিএনপি আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

 

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হেলাল একজন খারাপ প্রকৃতির লোক। তাকে গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

উল্লেখ্য, শালিশ বৈঠকে কথা কাটাকাটির জের ধরে  গত শুক্রবার রাতে পাটওয়ারির হাট ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাক তালুকদারের উপর পরিকল্পিত ও অতর্কিত হামলা করে হেলাল ও তার অনুসারীরা। হামলায় আবদুর রাজ্জাক তালুকদার ও কামরুল হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় শুক্রবার রাতেই আবদুর রাজ্জাক তালুকদার বাদি হয়ে ৮ জনকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই দিন রাতেই ৩ জনকে গ্রেপ্তার করেন।

 

 

অভিযুক্ত হেলাল চর ফলকন ইউনিয়নের পলোয়ান বাড়ির শাজাহানের ছেলে। প্রাতিষ্ঠানিক কোন পড়ালেখা না থাকলেও হঠাৎ করে সে সাংবাদিক বনে গিয়েছেন। তিনি জনবাণী পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর