শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে একটি বাঁশবাগান থেকে মহিবুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) ভোরে গ্রামের কবরস্থান সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহিবুল ইসলাম মেহেরপুর জেলার তেতুলবাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে তার মামার বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মহিবুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে মহিবুলের একটি গরু চুরি হয়ে যায়। ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর্থিক সংকটে পড়েন। পরিবারের ধারণা, এ কারণে তিনি দীর্ঘদিন ধরে হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন।

নিহতের মামা মঞ্জু ও মন্টু জানান, মহিবুলের মৃত্যুর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে গরু চুরির ঘটনায় তিনি বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং বিষয়টি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

এদিকে নিহতের স্ত্রী জানান, মহিবুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। পাশাপাশি তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যেও ছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

দর্শনা থানার তদন্ত ওসি হিমেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 May 2026

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
31 May 2026

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com