কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর সাথে মিরপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসনের সংসদ সদস্য আবদুল গফুর বলেন, নতুন বাংলাদেশ গড়তে এবং জনদুর্ভোগ লাঘবে সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মাদক নির্মূলে তিনি জিরো ট্রলারেন্স ঘোষণা করেন। তিনি আধুনিক মিরপুর গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ বক্তব্য রাখেন।








