বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন 

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ক্যহলাচিং মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি :

যোগ্যাছোলা গঞ্জপাড়া নিবাসী নেপচুন চা বাগানে শ্রমিক হ্রাসুমা মারমা (৫৪) দীর্ঘদিন চোখের সমস্যা ছিল। ঠিক ভাবে চা বাগানে কাজ করতে পারছিলেন না, বয়সে কারনে চোখের ঝাঁপসা ছিল। অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তিনি আজকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের আয়োজনে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও রোটার্যাষ্ট ক্লাব অফ চিটাগং লেক সিটি, এলবিয়ন গ্রুপ, জীবনচিত্র এবং বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা বিনামূল্যে চক্ষু চিকিৎসা করতে খুবই উপকৃত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা শেষে চশমা পেয়েছেন।

খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সব চেয়ে পিছিয়ে ইউনিয়নে যোগ্যাছোলাতে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) ও লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃমাহফারা লাজিম ইজমা

আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ সাইমুস নাহার চৌধুরী, অপ্টমেট্রিস্ট কাজী আহম্মদ রিফাত এবং আলেয়া বেগম ডালিয়া, প্যারামেডিক্স রেজাউল করিম, চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতাল ক্যাম্প অর্গানাইজার মোঃ জসিম উদ্দিন, মা ও শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।

এছাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১ শত ৫০ জন’কে চশমা বিতরণ করা হয়। চোখের ছানি ৪৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদেরকে ২৮ এপ্রিল চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালের অপারেশন করা হবে।

পাহাড়ি দুর্গম অঞ্চলের দরিদ্র, অসহায় ও প্রবীণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, পিএসসি, জি অধিনায়ক, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম,পিপি মুহাম্মদ সাজেদুল হক,প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদূর রহমান, যোগ্যাছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম,কে আজাদ, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন, যোগ্যাছোলা বাজার সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম রকি, গ্রাম প্রধান ক্যজাই কার্বারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর