শিরোনাম
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তাড়াশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ঢাকের বাদ্য, সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

বুধবার (২১ অক্টোবর) সকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে ট্যাংকটি স্থাপন করা হয়।

স্থানীয়দের জন্য স্থাপিত এ পানির ট্যাংকের মাধ্যমে সাঁওতালপাড়া ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। এতে দীর্ঘদিনের পানির সংকট কিছুটা লাঘবের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

কার্যক্রমের সময় বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।

লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করছে। সাঁওতালপাড়ায় পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে স্থানীয় জনগণের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় তাদের দৈনন্দিন দুর্ভোগ কমবে। পাশাপাশি এ উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 October 2026

লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী

www.dainikkagoj.com
21 October 2026

লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী

www.dainikkagoj.com