শিরোনাম
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তাড়াশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ঢাকের বাদ্য, সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও জেলেদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা ও অলিনগরসহ বিভিন্ন এলাকায় ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা অভিযান চালানো হলেও স্থায়ীভাবে তা বন্ধ হয়নি বলে অভিযোগ তাঁদের।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গত প্রায় ১৭-১৮ মাসে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে বালু উত্তোলন চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও বিষয়গুলো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে।

স্থানীয় জেলেদের অভিযোগ, সাগর থেকে বালু উত্তোলনের কারণে তাঁদের মাছ ধরার কাজে বিঘ্ন ঘটছে। ড্রেজার ও বাল্কহেড চলাচলের পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতির কারণে সাগরে জাল ফেলতে সমস্যা হয়। কখনো কখনো জাল কেটে দেওয়া এবং বাধা দিলে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাম জলদাস (৩২) নামে এক জেলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাঁকে লোহার রড দিয়ে মারধরের পর সাগরে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় তাঁর ছোট ভাই লিটন জলদাসকে একটি বাল্কহেডে তুলে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা দাবি করেন। পরে কয়েক দিন পর রাম জলদাসের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি ড্রেজার থেকে তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তাঁর সহযোগীদের সঙ্গে রাতপ্রহরী সালাউদ্দিনের কথা-কাটাকাটি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে সালাউদ্দিনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তিনি সাগরে পড়ে যান। পরে চার দিন পর তাঁর মরদেহ সাগরকূলে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

সর্বশেষ গত ১৬ অক্টোবর রাত ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় বালু উত্তোলন ও ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে বাপ্পি নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাদ্দাম হোসেনের অফিসের সামনে গেলে আরিফসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় বাপ্পি মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে শাওন নামে আরেক যুবকও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন উপকূলীয় এলাকায় দিন-রাত বালু উত্তোলন চলছে। সন্ধ্যার পর উত্তোলন করা বালু ড্রামট্রাকে করে বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে একটি প্রতিষ্ঠানের এলাকায় নেওয়া হয় বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা দেখা যাচ্ছে না।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নির্বিচারে সাগর থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে উপকূলীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভাঙন বাড়তে পারে এবং বসতবাড়ি ও জনবসতি ঝুঁকিতে পড়তে পারে।

এলাকাবাসীর আরও অভিযোগ, প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় বালু উত্তোলন চলছে। তাঁদের দাবি, অভিযানের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সাগর থেকে বালু উত্তোলন বন্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। ড্রেজার মালিকদের জরিমানাও করা হয়েছে। এরপরও আইন অমান্য করে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 October 2026

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

www.dainikkagoj.com
21 October 2026

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

www.dainikkagoj.com