শিরোনাম
কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -​কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক দিনমজুর পরিবারের বসতবাড়ির ফলজ গাছ কেটে ফেলা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে মো. মহিন হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজির হাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (আজ্জন মিয়াগো সমাজ) ফারুক মেস্তুরীর বাড়ীতে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে হাজির হাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকা থেকে এসে ১৬ শতাংশ জমি কিনে বসতবাড়ি গড়ে তোলেন ফারুক মেস্তুরী ও তার স্ত্রী জাহানারা বেগম। তাদের অভিযোগ, কিছুদিন ধরে পাশের চর কাদিরা ইউনিয়নের হাওলাদার বাড়ির মো. মহিন হাওলাদার তাদের কাছে অন্যায্যভাবে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় মহিন হাওলাদার বসতবাড়ির আঙিনায় প্রবেশ করে নারিকেল, সুপারিসহ বিভিন্ন ফলজ গাছ কেটে সাবাড় করেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করেন।

​ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, আমাদের ১৬ শতাংশ বসতবাড়ির সব কাগজপত্র বৈধ রয়েছে। মহিন হাওলাদার অন্যায়ভাবে ১০ লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় সে আমাদের ওপর হামলা চালিয়ে বাগানের গাছপালা কেটে ফেলেছে।

​তবে অভিযোগটি অস্বীকার করে অভিযুক্ত মো. মহিন হাওলাদার বলেন, আমি আমার নিজের জমির গাছ কেটেছি, যার যাবতীয় কাগজপত্র আমার কাছে রয়েছে।

​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি নিয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 August 2026

কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

www.dainikkagoj.com
23 August 2026

কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

www.dainikkagoj.com