শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভক্তি দূর করে একটি অভিন্ন ও একক প্রেসক্লাব গঠনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাদ মাগরিব সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সেনবাগে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় বিভিন্ন ক্ষেত্রে অযাচিত জটিলতা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে সমন্বয়, পারিতোষিক প্রদান এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও স্বার্থ সংরক্ষণের জন্য একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠন সময়ের দাবি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সেনবাগে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা সংসদ সদস্যের প্রস্তাবনার প্রতি সমর্থন জানান। এ সময় সাংবাদিকদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত সাংবাদিকদের অভিমত, সেনবাগে একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে, বিভক্তি ও ভুল বোঝাবুঝি কমবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা

www.dainikkagoj.com
03 July 2026

সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা

www.dainikkagoj.com