শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুইজন আটক 

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪৭ বিজিবির হাবিলদার কুদ্দুস ফকিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাকুড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মঞ্জিল সর্দারকে (৪৩) আটক করে। সে একই গ্রামের মৃত রহমত সর্দার ছেলে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে ১টি শর্ট গান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী জয়পুর এলাকায় পাকুড়িয়া ৬ পরিবার গ্রামের তার ভাতিজা টুটুল সর্দারের (২৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়ে চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত টুটুল সরদার একই গ্রামের শফিকুল সর্দারের ছেলে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর