শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের বিথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন

প্রতিবেদকের নাম / ২৯৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও প্রয়াত জননেতা শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথিকা বিনতে হোসাইন। সোমবার (৪ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে বিথিকা বিনতে হোসাইন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন,

“আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে যে পবিত্র আমানত ও দায়িত্ব দিয়েছেন, তা যেন সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য আমি দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।”

তার শপথ গ্রহণের মধ্য দিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) এলাকাসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রামগতি ও কমলনগরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে নতুন এক আগামীর স্বপ্ন দেখছেন। স্থানীয়দের মতে, জননেতা শফিউল বারী বাবুর শূন্যতা পূরণে বিথিকা বিনতে হোসাইন এক আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন।

এদিকে, এমপি হিসেবে শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে রামগতি পৌর ছাত্রদল, কমলনগর উপজেলা মৎস্যজীবী দল, সামাজিক সংগঠন ‘কমলনগর আলোর কাফেলা’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এক যৌথ অভিনন্দন বার্তায় নেতাকর্মীরা বলেন,

“আমরা বিশ্বাস করি, তিনি মরহুম শফিউল বারী বাবুর আদর্শ ও ত্যাগকে ধারণ করে দেশ ও জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি রামগতি-কমলনগরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হবেন।”

উল্লেখ্য, লক্ষ্মীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শফিউল বারী বাবুর মৃত্যুর পর থেকেই বিথিকা বিনতে হোসাইন স্থানীয় জনগণের সুখে-দুঃখে নিয়মিত পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত নারী আসনে তার এই অন্তর্ভুক্তি উপকূলীয় এলাকার উন্নয়ন ও জনদাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 May 2026

লক্ষ্মীপুরের বিথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন

www.dainikkagoj.com
04 May 2026

লক্ষ্মীপুরের বিথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন

www.dainikkagoj.com