শিরোনাম
ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫ বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে কথিত চাঁদাবাজি ও ডাকাতির প্রতিবাদ করাকে কেন্দ্র করে যুবদল নেতাসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা এক অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও রাতের আঁধারে ডাকাতির অভিযোগ রয়েছে। চাঁন বাদশা, মো. ইব্রাহিম, শাকিল, খাজা, বাদল ও দেলোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, নদীতে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিয়ে চারজনকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শাকিল (২৩), ইভান (২৬), মোতালেব (৩৮) ও বাদশা (২৮) আহত হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত মোতালেব বেপারীর ছোট ভাই মোরশেদ ব্যাপারী জানান, ঘটনার পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কথিত নৌ-চাঁদাবাজ শাকিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ঘটনার খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, “এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। আহত অবস্থায় একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 November 2026

গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১

www.dainikkagoj.com
07 November 2026

গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১

www.dainikkagoj.com