শিরোনাম
ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫ বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বনহরা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনে অভিযান চালায় বোচাগঞ্জ থানা পুলিশ। এসআই মিন্টু চন্দ্র রায় ও বাবুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় ওই ভবন থেকে মাসুদ পারভেজকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের গায়ে ‘Tapal 100mg’ লেখা ছিল। এগুলোর মোট ওজন ১ দশমিক ৮৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই মিন্টু চন্দ্র রায়।

অন্যদিকে, একই দিনে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে যথাক্রমে ৮ মাস ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 November 2026

বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড

www.dainikkagoj.com
07 November 2026

বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড

www.dainikkagoj.com