শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

খাস পুকুর নিয়ে বিরোধ: সিংড়ায় গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় খাস পুকুরের দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিপক্ষকে হয়রানি ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা সাজানো হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গ্রামবাসী অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ছাড়াই পুলিশের অভিযান ও বাড়ি বাড়ি তল্লাশির কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও নবম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন এবং তামিম হোসেন জানান, গ্রামে ‘চার দিগন্ত’ নামে একটি ক্লাব রয়েছে। গত ১ জুলাই ক্লাবের কয়েকজন সদস্য গ্রামের দুটি খাস পুকুরে লাল পতাকা টানিয়ে দখলের চেষ্টা করেন। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়ে পতাকাগুলো খুলে ক্লাব প্রাঙ্গণে রেখে আসেন। পরে ক্লাবের আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবি নিজেরাই ভাঙচুর করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

গ্রামের প্রবীণ ব্যক্তি মো. জামশেদ আলী জানান, গত দুই বছর ধরে দুটি পুকুর নিয়ে মামলা চলমান থাকায় স্থানীয়রা মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজের জন্য পুকুরগুলোতে মাছ চাষ করে আসছেন। এরই অংশ হিসেবে কবরস্থানের মাটি ভরাটের কাজও করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ পুকুর দখলের উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বেলতা গ্রামে ‘চার দিগন্ত’ নামে একটি ক্লাব গড়ে তুলেছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। অভিযোগ রয়েছে, ক্লাবটিতে জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এছাড়া ক্লাবের জন্য চাঁদা এবং একটি পুকুর হস্তান্তরের দাবি জানানো হয়েছিল বলেও অভিযোগ করেন গ্রামবাসী।

গ্রামবাসী শাহনাজ বেগম, মিলন আলী মণ্ডল ও জয়নব খাতুন বলেন, “আমরা কোনো অন্যায় মেনে নিইনি বলেই আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে।”

এ বিষয়ে মামলার বাদী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি ফোনে বক্তব্য দেব না। সরাসরি এসে বক্তব্য নিতে হবে। মামলার আরজিতেই আমার বক্তব্য রয়েছে।”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজন থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

খাস পুকুর নিয়ে বিরোধ: সিংড়ায় গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

www.dainikkagoj.com
03 July 2026

খাস পুকুর নিয়ে বিরোধ: সিংড়ায় গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

www.dainikkagoj.com