শিরোনাম
রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন

প্রতিবেদকের নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

​মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে অনন্য অবদান রেখে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন প্রবাসী সমাজসেবক ও রাজনীতিবিদ আবু ছায়েদ সুজন। চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের (২ নং ওয়ার্ড, ডাক্তার পাড়া) কৃষক নেজাম উদ্দীনের বড় ছেলে তিনি। উপকূল সরকারি ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করার পর কর্মসংস্থানের তাগিদে বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।

​সুদূর প্রবাসে থাকলেও হৃদয়ে রয়েছে নিজ ভূমির প্রতি গভীর টান। নিজের উপার্জিত অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসচ্ছল পরিবারকে আর্থিক সাহায্য, খাদ্য সহায়তা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। এমনকি যেকোনো দুর্যোগেও তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে।

​রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি তরুণদের মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতে তিনি ‘আবু ছায়েদ স্পোর্টিং ক্লাব’ নামে একটি ফুটবল দল গঠন করেছেন। এলাকায় খেলাধুলার প্রসারে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং তরুণদের মাঠমুখী করতে আর্থিক ও মানসিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তিনি।

​ব্যক্তিগত জীবনে তিন ভাই ও এক বোনের মধ্যে সুজন সবার বড়। তাঁর ছোট ভাইদের একজন টাইটেল পাস মাওলানা এবং অন্যজন উপকূল কলেজে ইন্টারমিডিয়েটে পর্যায়ে অধ্যয়নরত। তাঁর বোনও বিবাহিত ও সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁর মা-বাবাও পরম করুণাময়ের অশেষ কৃপায় সুস্থ আছেন।

​সমাজসেবা ও রাজনীতি নিয়ে আবু ছায়েদ সুজন বলেন, ক্ষমতা নয়, জনসেবাই আমার মূল লক্ষ্য। রাজনীতি হলো মানুষের কল্যাণ করার মাধ্যম, আর খেলাধুলা হলো তরুণ প্রজন্মকে সঠিক ও মাদকমুক্ত পথে রাখার মূল শক্তি। একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।

​এলাকার সাধারণ মানুষ ও তরুণ সমাজের প্রত্যাশা—আবু ছায়েদ সুজনের এই মানবিক ও প্রগতিশীল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তাঁর নেতৃত্বে কমলনগরের সমাজসেবা ও ক্রীড়াঙ্গন আরও অনেক দূর এগিয়ে যাবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 October 2026

লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন

www.dainikkagoj.com
04 October 2026

লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন

www.dainikkagoj.com