শিরোনাম
রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি দোকানে চিপস কিনতে যাচ্ছিল সিয়াম। পথে রাস্তার ধারে থাকা একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকার একটি নোট পড়ে যায়। পরে শিশুটি ওই টাকা তুলতে পানিতে নামলে ডুবে যায়।

ঘটনার কিছুক্ষণ পর পথচারীরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 October 2026

পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু

www.dainikkagoj.com
04 October 2026

পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু

www.dainikkagoj.com