শিরোনাম
রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সির স্বত্বাধিকারী এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। আইন লঙ্ঘনের কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত উপকরণ ব্যবহারের আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 October 2026

সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

www.dainikkagoj.com
04 October 2026

সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

www.dainikkagoj.com