শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রামগতি-কমলনগরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নজরকাড়া উদ্যোগ এমপি বিথীকা বিনতে হোসাইন

প্রতিবেদকের নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় প্রান্তিক ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নির্বাচনী এলাকার সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এর অংশ হিসেবে বুধবার কমলনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান। তিনি সুবিধাভোগীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।

এ বিষয়ে এমপি বিথীকা বিনতে হোসাইন বলেন, সরকার প্রান্তিক জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রামগতি ও কমলনগরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন—

অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরাসরি আর্থিক সহায়তা প্রদান,  তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কার ও মেরামত

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক এসব উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তা কার্যক্রমকে তারা প্রশংসা করছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

রামগতি-কমলনগরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নজরকাড়া উদ্যোগ এমপি বিথীকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com
19 June 2026

রামগতি-কমলনগরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নজরকাড়া উদ্যোগ এমপি বিথীকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com