শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অবৈধ দখলদারি, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দখলদারির কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও।

সম্প্রতি সরেজমিনে বড় দারোগাহাট, ভাটিয়ারী, ফৌজদারহাট, বাড়বকুণ্ড, বাঁশবাড়ীয়া, কুমিরা ও মাদাম বিবিরহাট এলাকায় ঘুরে দেখা যায়, মহাসড়কের পাশ দখল করে শত শত অস্থায়ী দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবৈধ দখলদারি চললেও কার্যকর উচ্ছেদ অভিযান বা নিয়মিত তদারকি চোখে পড়েনি। ফলে দিন দিন দখলের পরিমাণ বাড়ছে এবং জনদুর্ভোগও তীব্র আকার ধারণ করছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, “মহাসড়কের পাশের দখলদারির বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায় না। ফলে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।”

বাড়বকুণ্ডের বাসিন্দা মহিউদ্দিনের ভাষ্য, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. নূর সুলেমান বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার পাশ দখল করে দোকান বসানোর কারণে নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।”

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম জহির বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাস্তার পাশ দখলমুক্ত করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধ করতে হবে।”

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগে মহাসড়ক দখলমুক্ত করে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অবৈধ দখলদারি, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা

www.dainikkagoj.com
19 June 2026

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অবৈধ দখলদারি, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা

www.dainikkagoj.com