শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সান্তাহারে দ্রুতযান এক্সপ্রেসের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে ট্রেনের ছাদে ভ্রমণকালে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে রেলওয়ে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের আলামত ও মরদেহের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “নিহতের পরিচয় শনাক্তে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। অসচেতনতা ও ঝুঁকিপূর্ণ ভ্রমণের কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তাই যাত্রীদের নিরাপদে ভ্রমণ করতে এবং ট্রেনের ছাদে যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

সান্তাহারে দ্রুতযান এক্সপ্রেসের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
19 June 2026

সান্তাহারে দ্রুতযান এক্সপ্রেসের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com