শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের যুবক রাফি (২০) অপহরণের নয় দিন পর একটি খাল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের প্রবাসী আকতার সর্দারের একমাত্র ছেলে রাফি গত ৫ জুন শুক্রবার রাত ১০টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে প্রথমে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সেই দাবি কমিয়ে ৮ লাখ টাকায় নামিয়ে আনা হয়। বিষয়টি জানিয়ে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। তবে দীর্ঘ নয় দিনেও রাফিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠসংলগ্ন একটি খালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, মরদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকায় শিয়াল-কুকুরের আক্রমণে শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
13 June 2026

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com