শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে যুবকের মৃত্যু

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে আলিফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বাহাদুরপুর ইউপির গোসাইপাড়া গ্রামের তোতা মন্ডলের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

 

শনিবার (১৭ মে) দুপুরে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় দুপুর একটার সময় আলিফ শ্বশুরবাড়ির আত্মীয় শ্যালক আকাশ (১৮) ও রিপনকে (২২) সাথে নিয়ে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় আলিফকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা আত্মীয়রা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে অনেক খোঁজাখুঁজি পরে দুপুর আড়াইটার সময় আলিফের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন যুবকটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্যালক আকাশ ও রিপন জানান, আলিফ ভাইকে সাথে করে আমরা নৌকা যোগে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে আসি। ভাই সাঁতার ভালো না জানায় হঠাৎ করেই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পরিবারের লোকজনের কাছে খবর পাঠায়।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল  ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর