শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

বৃদ্ধ রাহিমা বেগমের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান নিবাসী রাহিমা বেগমের ডান পায়ের পঁচন ধরে গলে গলে পড়ছে। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না গনি মিয়ার বিধবা স্ত্রী। ডাক্তার দ্রুত পা টি কেটে ফেলতে বলেছেন, না সারা শরীরে পঁচন ধরে যাবে।

 

“মানুষ মানুষের জন্য ” এলাকার স্বামীহীন হতদরিদ্র এক মহিলা রাহিমা বেগম। একমাত্র ছেলে মন্নাছ মিয়া, যিনি জীবিকার তাগিদে অন্যের জাল-নৌকায় জেলে হিসেবে কাজ করে সংসারের চালায়। তারপরও নিজের সবটুকু চেষ্টা করে মা কে নিয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে যান একমাত্র ছেলে মন্নাছ। সেখানে ডাক্তার রুগী দেখে, দ্রুত পা কাটার জন্য পরামর্শ দেন। কিন্তু ডাক্তার দেখানোর পর আজ প্রায় দেড় মাস হয়েগেলো! অভাবের তারনায় মায়ের চিকিৎসা করতে পারছেন না!

মন্নান মিয়া বলেন, কি করবো দৈনন্দিন সংসারে চাহিদা পূরণ করতেই হিমসিম খাচ্ছি, আর মাকে উন্নতমানের চিকিৎসা তো শুধুই স্বপ্ন।

 

তিনি বলেন, ছেলে হিসেবে মায়ের জন্য কিছুই করতে পারছিনা। আমার চারটা বোন ছিলো, তাদেরও বিয়ে দিয়েছি গরিব দেখে। বোন জামাইরাও তেমন স্বচ্ছল নয়, তারা মানুষের কাজকর্ম করে কোনভাবে দিন পার করে। তাই আমি মাকে বাচাঁতে মানুষের কাছে হাত বাড়িয়েছি। ডাক্তার বলছে এক লাখ টাকার মতো লাগবে তাহলে মায়ের পা কেটে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। কিন্তু এই টাকা কোথায় পাবো? যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, আল্লাহ পাক আমার মাকে বাচিয়ে রাখবে।

 

একমাত্র ছেলের আকুতি, দয়াকরে আপনারা আমার মাকে বাচাঁন। আমার মোবাইল নাম্বার বিকাশ এবং নগদ 01537475247 আপনাদের সহযোগীতা পেলে আমার মা সুস্থ হয়ে যাবেন। আমরা ফিরে পাবো আমাদের মাকে। হয়তো আপনাদের সহায়তায় আরও কিছু দিন মাকে মা বলে ডাকতে পারবো। সবার কাছেই বিনীত অনুরোধ করছি আপনারা সবাই আমার মাকে বাঁচাতে এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর