শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে জাতীয় ইমাম সমিতির নবাগত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত 

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার নবাগত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৬ আগস্ট (শনিবার) সকাল এগারো টায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের আহবায়ক ও উপজেলা ইমাম সমিতির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ফোরকান আহমেদ এর সভাপতিত্বে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এসময়ে লংগদু উপজেলা ইমাম সমিতির  ত্রিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা আমিনুর রশীদ পটিয়াবী, সাধারণ সম্পাদক  হাফেজ আবদুল মতিন ও কোষাধ্যক্ষ মুফতি মাওলানা ওবায়দুল্লাহ আহরারকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা,  বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।  এর পরে  উপজেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ উদ্দিন,  মাওলানা আব্দুল হান্নান,  মাওলানা আব্দুল জলিল,  মাওলানা জুবাইদুল হাসান ও মাওলানা আব্দুল লতিফ সহ দায়িত্বশীল বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, গত ২ আগস্ট লংগদু উপজেলা ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার ১৫৫ জন সম্মানিত খতীব, ইমাম ও মুয়াজ্জিনগণ ব্যালটের মাধ্যমে আগামী ২০২৫-২৭ মেয়াদে তাদের নব গঠিত কমিটির দায়িত্বশীল নির্বাচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর