শিরোনাম
ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে মানববন্ধন, স্মারকলিপি ও সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, লুট প্রায় ২২ লাখ টাকার মালামাল ভাঙ্গুড়ায় কৃষক দলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নিয়োগে উচ্ছ্বাস সলঙ্গায় থানা পুলিশের অভিযানে ৮চোর আটক ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার রাজশাহীর তানোরে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি, আমবাগান ও বোরো ধানের ব্যাপক ক্ষতি তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিবেদন দিতে উপজেলা ভূমি অফিসের কালক্ষেপণ ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় চরম ঝুঁকিতে সাধারণ মানুষ ও যানবাহন রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিভাগের গোয়েন্দা কার্যালয়।

শুক্রবার (৮ মে) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ সুবর্না আক্তার (৩৩)। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম (রেলওয়ে নিউ কলোনী) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন এবং মায়ের নাম মোছাঃ হুসনে আরা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে সুবর্না আক্তারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
08 May 2026

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com