শিরোনাম
শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু প্রশাসনের নির্দেশ উপেক্ষা, আশ্রম বাজার এখনো জবরদখলকারীদের কব্জায়
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

আশরাফুল ইসলাম রন্জু, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদায়ন ক্লাবের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তানোর উদায়ন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্য ও এলাকাবাসীর সম্মতিক্রমে শাহীন সরকার রন্জুকে সভাপতি এবং দেলোয়ার হোসেন সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ইলিয়াস হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত বহাল থাকবে।

নতুন কমিটি ঘোষণার আগে ক্লাবের বিদায়ী সভাপতি আসরাফুল সরকার এবং সাধারণ সম্পাদক শাহীন সরকার রন্জুর স্বাক্ষরিত একটি চিঠি তানোর সদর, মুন্নাপাড়া, গাইনপাড়া ও হঠাৎপাড়া এলাকার জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

জানা যায়, তানোর সদর এলাকার কয়েকটি গ্রাম নিয়ে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় উদায়ন ক্লাব। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। বর্তমানে ক্লাবের অবকাঠামোগত অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় এর উন্নয়ন, সংস্কার ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভায় তানোর সদর মহল্লার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ক্লাবের উন্নয়ন ও এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা

www.dainikkagoj.com
25 June 2026

তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা

www.dainikkagoj.com