শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুরী বাজার সংলগ্ন কাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওসমানপুর গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী আকলিমা (১৯), দুলাল মিয়ার মেয়ে দুলালী (২৪) এবং সুরভী খাতুন (১৩)। পারিবারিক সূত্রে জানা যায়, আকলিমা ছিলেন দুলালী ও সুরভীর ভাবী।

স্থানীয়রা জানান, দুপুরে খাবারের সময় বাড়িতে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে কাল নদীর তীরে তাদের পরনের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আকলিমার মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে বলে ধারণা করে তাকে দ্রুত মধ্যপাড়া স্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজনকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির এসআই বাবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম সোহাগ জানান, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com
25 June 2026

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com