শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি:

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। উদ্বোধন শেষে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় ফল ও ফলভিত্তিক পণ্য ঘুরে দেখেন।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবীসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, সুস্থ ও পুষ্টিমানসম্পন্ন জীবন গঠনে প্রতিদিন অন্তত ২৫ থেকে ৩০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। দেশীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, সবাই যদি অন্তত একটি করে ফলজ গাছ রোপণ করেন, তাহলে দেশের ফলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে। বর্তমানে আপেল, আঙুর, কমলা ও মাল্টাসহ বিভিন্ন ফল আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। দেশীয় ফল উৎপাদন ও ব্যবহারে গুরুত্ব দিলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও লাভবান হবে।

মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় ফল এবং ফলভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা

www.dainikkagoj.com
25 June 2026

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা

www.dainikkagoj.com