শিরোনাম
শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু প্রশাসনের নির্দেশ উপেক্ষা, আশ্রম বাজার এখনো জবরদখলকারীদের কব্জায়
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিভাগের গোয়েন্দা কার্যালয়।

শুক্রবার (৮ মে) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ সুবর্না আক্তার (৩৩)। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম (রেলওয়ে নিউ কলোনী) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন এবং মায়ের নাম মোছাঃ হুসনে আরা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে সুবর্না আক্তারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
08 May 2026

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com