শিরোনাম
ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ মহালছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা—স্বামীর ভাষ্য আত্মহত্যা দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা অবৈধভাবে মজুদের অভিযোগে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে জেন্ডার, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ কয়রার ইমদাদুল উলুম ইবতেদায়ী মাদ্রাসায় বিনা বেতনে পাঠদান ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত, সরকারি স্বীকৃতির অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা জাইমা রহমানের জন্মদিনে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের শুভেচ্ছা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ২৭ জনকে আটক করা হয়েছে। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীদের আটক করা হয়। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ২৭ জনের মধ্যে মাদক মামলায় তিনজন, মাদকসেবী হিসেবে ২১ জন, নিয়মিত মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন।

মাদক মামলায় আটক তিনজন হলেন—সোনারগাঁয়ের দক্ষিণ কাজীপাড়া-মহজমপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. এলিন ভূঁইয়া (৪৪), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষিন্দর এলাকার মো. নিয়ামুদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩০) এবং সোনারগাঁয়ের মুগারচর এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে মো. ইব্রাহিম (২৩)। আলমগীর হোসেনের বর্তমান ঠিকানা সোনারগাঁয়ের মুছারচর এলাকায়।

নিয়মিত মামলায় আটক দুজন হলেন—সোনারগাঁয়ের লাদুরচর এলাকার মো. রুমির ছেলে নাফিজ (১৮) এবং কাঁচপুর উত্তরপাড়া এলাকার বশির মিয়ার ছেলে সুমন (২৩)। আর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে দৈলেরবাগ এলাকার মো. ফারুকের ছেলে মো. রাজুকে (২৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে আটক ২১ জন হলেন—মো. রিফাত (১৯), মো. দিপু মিয়া (২৭), মো. রোমান (৩০), মিলন চন্দ্র দাস (২৪), মো. সবুজ (২৫), ফয়সাল (২৬), অহিদউল্লাহ ওরফে ভুট্টু, পংকজ মল্লিক (২৬), অজয় দাস (২৯), মো. শহীদ (৫০), মেহেদী (২০), রানা (২৫), শ্রী সাম বাবু (২৭), মো. ওয়ারেছ (২৯), ইছাহাক (২৮), মো. জজ মিয়া (৪২), পনির হোসেন তুহিন (২৪), মো. সৈকত (৩০), মো. শাওন মিয়া (১৮), আজিজুল ইসলাম (৩০) ও মো. সালা উদ্দিন (২৪)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 October 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com
25 October 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com