শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক (অব.) কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার তাসপিয়া গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাম্প্রতিক আদালতের রায় এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জানানো হয়, ২০১৬ সাল থেকে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা জালাল উদ্দীন আহমেদের নেতৃত্বে সারাদেশে সংগঠিত হয়ে অবসরোত্তর আর্থিক সুবিধা, পূর্ণ পেনশন, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যান তারা।

সমিতির নেতারা জানান, এ সংক্রান্ত রিট পিটিশন নং ৯৫২৬ ও ৬৭৬৫-এর শুনানি শেষে ২০২৪ সালের ১৯ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিন্নাত হকের বেঞ্চ সমিতির পক্ষে রায় দেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৮ জুন ২০২৬ রায়ের সার্টিফায়েড কপি সমিতির নেতৃবৃন্দের হাতে পৌঁছায়।

রায়ের কপি পাওয়ার পর পরবর্তী কর্মসূচি ও দাবি আদায়ের কৌশল নির্ধারণ করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জহির আহমেদ বলেন, “গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য আর্থিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আইনি প্রক্রিয়ায় আমরা সফল হয়েছি। এখন সবাইকে ঐক্যবদ্ধ করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব।”

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, সদস্য মো. শাহাজাহান, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আনোয়ার আজিমসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 June 2026

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com