শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

যমুনায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(১৩ জুন) শুক্রবার সকালে উপজেলার মেঘাই নৌকা ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার মেঘাই পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে তিনি গোসলে নেমে নিখোঁজ হন। নিখোঁজ মেরাজুল ইসলাম তমাল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, পরিবারের সাথে বেড়াতে এসে তমালসহ ৩ জন যমুনা নদীতে গোসল করতে নামেন। সেখানে প্রচুর স্রোত থাকায় সাঁতরে দুজন তীরে উঠতে পারলেও তমাল পানিতে তলিয়ে যায়।পরে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে ব্যর্থ হন।শুক্রবার সকালে মেঘাই নৌকা ঘাটের পাশে তমালের মরদেহ ভেসে ওঠে।পরে মরদেহটি উদ্ধারকরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর