শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, পটিয়া (চট্টগ্রাম)

​চট্টগ্রামের পটিয়ায় ১১ বছর বয়সী ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম ওরফে আইয়ুব (৩৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে ৮ নং কাশিয়াইশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বুধপুরা মাইজপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম পটিয়ার ৭ নং জিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাইদর কবির মাঝির বাড়ির মো. জহির ও ছেনোয়ারা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর একা পেয়ে শরিফুল তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পটিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পটিয়া থানার এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করে।

​অভিযানের নেতৃত্বদানকারী দল সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জিয়া এবং পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নির্দেশনায় এই দ্রুততম সময়ের অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পটিয়া থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-৩৮, তারিখ: ২৪ মে)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় রুজু করা হয়েছে।

​ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পটিয়া থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com
26 May 2026

পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

www.dainikkagoj.com