শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। অভিযানে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) রাত আনুমানিক ২টার দিকে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন দত্তবাড়ী সানিকন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে জনৈক তারা শেখের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জুয়েল শেখ (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আমজাদ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেয়ারডিল ও স্ক্যাফসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে সিরাজগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 May 2026

সিরাজগঞ্জে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
18 May 2026

সিরাজগঞ্জে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com