শিরোনাম
তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল তাড়াতে বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর আট বছর বয়সী ছেলে ও প্রতিবেশী এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির হাঁস-মুরগি শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোয়ারের দরজায় জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে আফরোজা খাতুনের আট বছর বয়সী ছেলে খোয়ারের দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে।

ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান আফরোজা খাতুন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাদের উদ্ধারের জন্য এগিয়ে এলে প্রতিবেশী অপর এক শিশুও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় কলেজ শিক্ষক মো. দুলাল হোসেন জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পুলিশকে কেউ জানায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 October 2026

তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু

www.dainikkagoj.com
23 October 2026

তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু

www.dainikkagoj.com