শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধনের বড় ব্যবধানে জয়

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জিটিজেএ) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বাঁধন বিপুল ব্যবধানে জয় লাভ করেন।

নির্বাচনের ফলাফল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সভাপতি পদে আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পান মাত্র ৩ ভোট।

সহ-সভাপতির দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর সহ-সভাপতি পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু সমান ১২ ভোট পাওয়ায় লটারির মাধ্যমে অছিকুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়। এ পদে সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নাগরিক টিভির আশিক জামান পান ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পান ৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে এনটিভির মো. মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির মো. সেলিম রেজা পান ১১ ভোট।

নির্বাহী সদস্য পদে চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, স্টার টিভির নুরুল আলম ফয়সাল, নিউজ-২৪ টিভির সামিউল আলিম এবং চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস। তারা যথাক্রমে ২৩, ২৯, ২৬ ও ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী একুশে টিভির মো. রায়হান মুন্সী পান ১১ ভোট।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হুমায়ূন কবীর। তাকে সহযোগিতা করেন আমিনুল হাসান শাহীন, নূতন শেখ ও শরিফুল ইসলাম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধনের বড় ব্যবধানে জয়

www.dainikkagoj.com
16 May 2026

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধনের বড় ব্যবধানে জয়

www.dainikkagoj.com