শিরোনাম
মদনে পাচারের উদ্দেশ্যে ৬৬৭ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২ এক হাতে অদম্য স্বপ্নের লড়াই: উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় সেনবাগের মোস্তাকিমের পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে স্বস্তি শিক্ষার্থীদের জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি ভেড়ামারায় ইউএনও রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা মাহিল্ল্যা কবিরপুরে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৮৮ জন মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে। স্থানীয় খতমে নবুওয়াত জামিরিয়া মাদ্রাসার উদ্যোগে গত ১০ মে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরপুর খতমে নবুওয়াত জামিরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নাজমুল হক। কর্মশালায় প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Asian University of Bangladesh-এর অধ্যাপক ডক্টর মুহিবুল্লাহ কাসেমী, চিফ মার্কেটিং অফিসার, লেখক, গবেষক ও উদ্যোক্তা শরীফ আবু হায়াত অপু, আফটার স্কুল অব বাংলাদেশ দারুল আহকামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ আব্দুল কাইয়ূম এবং তারবিয়া মেথড অ্যান্ড রিসার্চ সেন্টারের মাস্টার ট্রেইনার মাওলানা নাজমুল হাসান।

অনুষ্ঠানে “No Train, No Gain — প্রশিক্ষণ ছাড়া সফলতা অর্জন অসম্ভব” শীর্ষক আলোচনা ও কর্মশালার পাশাপাশি চল্লিশ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। মোট ছয়টি ক্যাটাগরিতে ১৮৮ জন তরুণ ও মুসল্লিকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারের মধ্যে ছিল প্রথম পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সোলার ও ব্যাটারি, তৃতীয় পুরস্কার বাইসাইকেল, চতুর্থ পুরস্কার ওয়ারড্রব, পঞ্চম পুরস্কার স্কুল ব্যাগ এবং ষষ্ঠ পুরস্কার হিসেবে প্রতিজনকে আকর্ষণীয় ছাতা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মুসলিম উম্মাহকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে দ্বীনের পথে পরিচালিত করবে এবং সমাজে নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

আয়োজকদের ভাষ্যমতে, পুরো আয়োজন বাস্তবায়নে প্রায় সাত লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি

www.dainikkagoj.com
14 May 2026

চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি

www.dainikkagoj.com