শিরোনাম
ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার রামগতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‍্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভাঙ্গুড়া থানার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রভাত চন্দ্র দাস পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।

র‍্যাব আরও জানায়, তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া) এর আওতায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪/১১৪ ধারায় মামলা রয়েছে। আদালত তাকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

www.dainikkagoj.com
14 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

www.dainikkagoj.com