শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহারে ডিভাইস বিতরণ  কুষ্টিয়ায় সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস

প্রতিবেদকের নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর স্থায়ী চিমনি (ফিক্সড চিমনি) ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘স্টার ব্রিকস’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল।

অভিযানকালে দেখা যায়, ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া ইট পোড়ানোর জন্য ব্যবহৃত ফিক্সড চিমনি পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’-এর আওতায় ইটভাটাটির বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকপক্ষ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি বলেন, “জেলায় পরিবেশের ক্ষতি করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল জানান, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে এই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 May 2026

জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস

www.dainikkagoj.com
14 May 2026

জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস

www.dainikkagoj.com