শিরোনাম
মদনে পাচারের উদ্দেশ্যে ৬৬৭ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২ এক হাতে অদম্য স্বপ্নের লড়াই: উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় সেনবাগের মোস্তাকিমের পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে স্বস্তি শিক্ষার্থীদের জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি ভেড়ামারায় ইউএনও রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টানটান উত্তেজনা ও জমজমাট লড়াই শেষে ছেলেদের বিভাগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে কমলনগর উপজেলার চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচগুলোতে ক্ষুদে ফুটবলারদের দক্ষতা, গতি ও কৌশল দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উত্তেজনা, উল্লাস আর সমর্থকদের করতালির শব্দে মুখর পরিবেশ।

মেয়েদের বিভাগের ফাইনালে কমলনগর উপজেলার চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রামগতি উপজেলা দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। অন্যদিকে ছেলেদের বিভাগে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহজ জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও এটি ইতিবাচক প্রভাব ফেলে। তারা আশা প্রকাশ করেন, এসব ক্ষুদে ফুটবলার ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই দুই দল এখন বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে। খেলোয়াড় ও কোচরা জানান, বিভাগীয় পর্যায়েও ভালো ফল করে জেলার সম্মান আরও উঁচুতে নিয়ে যেতে তারা বদ্ধপরিকর।

পুরো আয়োজনজুড়ে জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দর্শকদের মুহুর্মুহু করতালিতে উজ্জীবিত হয় ক্ষুদে ফুটবলাররা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 

www.dainikkagoj.com
14 May 2026

লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 

www.dainikkagoj.com