শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বড়মেরুং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৪নং কলোনী এলাকার বাসিন্দা মোঃ ওসমান (৪০)-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তিনি রমজান খানের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওসমান দীঘিনালা থানার ননজিআর-৩২/২৫ মামলার আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, পুলিশের নিয়মিত অভিযানের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক

www.dainikkagoj.com
14 May 2026

দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক

www.dainikkagoj.com