শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টা: লম্পট বাবার ১০ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

ফিরোজ আল আমিন

​নিজস্ব প্রতিবেদক

​নিজ শিশু কন্যাকে (৯) ধর্ষণের চেষ্টার দায়ে পাষণ্ড বাবা আক্তার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে।

​বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেনের সঙ্গে তার স্ত্রীর কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে শিশুটি তার বাবার কাছেই থাকত। গত বছরের (২০২৫) ১২ এপ্রিল বিকেলে শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এসময় আক্তার হোসেন তাকে ডেকে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় প্রতিবেশীরা ঘটনাটি দেখে ফেললে লম্পট বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত আক্তারকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আক্তার হোসেন হাজতে ছিলেন।

রায় ঘোষণার পর আদালত আসামিকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে সমাজে একটি কঠোর বার্তা যাবে এবং পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 May 2026

সিরাজগঞ্জে নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টা: লম্পট বাবার ১০ বছরের কারাদণ্ড

www.dainikkagoj.com
14 May 2026

সিরাজগঞ্জে নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টা: লম্পট বাবার ১০ বছরের কারাদণ্ড

www.dainikkagoj.com