শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা শুরু, ভুয়া নাম দিলে কঠোর ব্যবস্থা: এমপি আনোয়ারুল হক

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোনা

নেত্রকোনার বারহাট্টায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বারহাট্টা উপজেলা পরিষদ আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, “অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকৃত অসহায় মানুষ যেন সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে। কোনো দলীয় নেতা-কর্মী যদি তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করে অনিয়মের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা শুরু, ভুয়া নাম দিলে কঠোর ব্যবস্থা: এমপি আনোয়ারুল হক

www.dainikkagoj.com
14 May 2026

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা শুরু, ভুয়া নাম দিলে কঠোর ব্যবস্থা: এমপি আনোয়ারুল হক

www.dainikkagoj.com