শিরোনাম
সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫ দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার দিগন্ত, কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার সিন্ধু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপ নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন এবং চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই র‌্যাব-১২ এর একটি টহল দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রামের মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের পূর্ব পাশে আলাউদ্দিনের মুদি দোকানের সামনে দুই ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৩৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

এ ঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে এমন দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মাদক কারবার রোধে সহায়ক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

www.dainikkagoj.com
12 May 2026

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

www.dainikkagoj.com