শিরোনাম
রায়গঞ্জে অটোচালক হত্যা: দুই বছর পর প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি সাব্বির, সম্পাদক ছানোয়ার কমলনগরে ফেসবুক পোস্ট ঘিরে হামলা, বৃদ্ধ নিহত উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, থানায় মামলা; গ্রেপ্তার ১ তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন 

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্ডারপাস নয় – সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের আন্ডারপাস বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে কয়েক গ্রামের শত শত মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনি সহ-সভাপতি সেলিম সরকার , সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো: কাওছারসহ জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দসহ নয়াপুর বাজারের আশেপাশের কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন বলেন,সমগ্র বাংলাদেশে সোনারগাঁও উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত উপজেলা। এই উপজেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে মদনপুর টু গাউছিয়া মহাসড়ক। আজকে যেখানে মানববন্ধন হচ্ছে এই নয়াপুর বাজারও ঐতিহাসিক বাজার। সোনারগাঁও উপজেলার উত্তর অঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এখানে যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সেটি একেবারেই অনুপুযুক্ত। তাই সোনারগাঁয়ের গণমানুষের দাবি এখানে আন্ডারপাস বাদ দিয়ে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হোক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানকে অনুরোধ করে বলেন, গণমানুষের দাবি বাস্তবায়নে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সকল স্থাপনা মানুষের জন্য। এই সকল স্থাপনা যদি মানুষের কাজে না আসে তাহলে সেই স্থাপনা রাস্তাঘাটের কোন মূল্য নেই। এত বড় বিশাল অঞ্চলের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন 

www.dainikkagoj.com
15 October 2026

সোনারগাঁও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন 

www.dainikkagoj.com