শিরোনাম
দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, চোরাকারবারিরা পালিয়েছে মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কমলনগরে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও স্টাফদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ২৪ মে আয়োজিত মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ‘সেরা শিক্ষক’ নির্বাচনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে রিডিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৯ মে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।

সভায় আরও জানানো হয়, আগামী ২০ মে অনুষ্ঠিতব্য মা সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এসময় উপবৃত্তির তালিকা প্রেরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও আমাদের সক্রিয় থাকতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

সভা শেষে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট স্টাফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

কমলনগরে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
12 May 2026

কমলনগরে চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com