শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকসে ছয়টি সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা। গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়ন, দৌড় ও দীর্ঘ লাফে রানার্সআপ এবং দৌড়ে তৃতীয় স্থান অর্জনসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব দেখিয়েছেন তাঁরা। এ ছাড়া কলেজের ছাত্র ক্রিকেট দল টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নেয়।

সোমবার (১২ অক্টোবর) বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা গোলক নিক্ষেপ ও চাকতি নিক্ষেপ—উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হন। একই কলেজের ছাত্র ছোটন আহম্মেদ ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। ২০০ মিটার দৌড়ে আল আমিন তৃতীয় স্থান অর্জন করেন এবং দীর্ঘ লাফে ছাত্রী সুমাইয়া আক্তার রানার্সআপ হন।

কলেজসংশ্লিষ্টরা জানান, অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তারের দিকনির্দেশনা এবং ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কলেজ কর্তৃপক্ষ নিয়মিত উৎসাহ দিয়ে আসছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল এবং কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

কলেজসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত অনুশীলন, যথাযথ প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে জাতীয় পর্যায়েও ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রাখতে পারবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 October 2026

বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য

www.dainikkagoj.com
12 October 2026

বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য

www.dainikkagoj.com