শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জনের মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় লংগদু জোনের জেডএসও মেজর মোঃ ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।

জানা গেছে, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এর আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল ও রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা—এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি গঠন এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 October 2026

লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান

www.dainikkagoj.com
12 October 2026

লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান

www.dainikkagoj.com