শিরোনাম
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ সিদ্ধিরগঞ্জে আন্তঃকোন্দলে নিজ বাহিনীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজের ৬ সাফল্য ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যালে অনুর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি হাসনাত, মানসিক অধঃপতনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আদিতমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা লংগদু জোনের কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে ৪৮ জনকে সনদ প্রদান সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার জনবল সংকটে ধুঁকছে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোগান্তিতে শিক্ষকরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বাজারে নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পিপুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির মূল্য যাচাই করা হয়। এ সময় ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি, অর্থাৎ ১ হাজার ৯০০ টাকায় বিক্রির প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো. এনামুল হক রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় বাজারের কয়েকটি দোকানে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এতে বোঝা যায়, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব। তাই ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
12 October 2026

সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
12 October 2026

সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com